চলমান সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালককে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৪ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মূলত ব্যাংক-কোম্পানির স্বার্থে, আমানতকারীদের নিরাপত্তায় এবং সার্বিক জনস্বার্থ রক্ষার্থেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ারম্যান ও সব পরিচালকের নিয়োগ বাতিলের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ডিবিসি/আরএসএল