ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আশরাফুল আলম। বুধবার (১০ জুন) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ৮ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে সম্মিলিত ইসলামি ব্যাংকের শীর্ষ পদে বড় দুটি নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাইরুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন আবেদুর রহমান সিকদার। তবে দায়িত্ব গ্রহণের পূর্বে তাদের বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর