বাংলাদেশ, জাতীয়, রাজধানী

ইসিতে প্রথম দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১০ই জানুয়ারী ২০২৬ ০৮:৫০:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শুনানির প্রথম দিনে ৭০ জন প্রার্থীর মধ্যে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দিনভর শুনানি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

আজ ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে, ১৫ জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

 

এদিন আলোচিত প্রার্থীদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। তিনি কক্সবাজার-২ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও প্রার্থিতা ফিরে পেয়েছেন।

 

এদিকে, রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে তা চলে গতকাল শুক্রবার পর্যন্ত। এই সময়ে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে ইসিতে।

 

এসব আপিলের শুনানি আজ শনিবার শুরু হয়, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

 

এর মধ্যে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, ১২ জানুয়ারি ১৪১-২১০ নম্বর আপিল এবং ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন