খেলাধুলা, ফুটবল

ইয়ামালের হ্যাটট্রিকে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্প্যানিশ লা লিগায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুর্দান্ত জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। ম্যাচে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

স্পেন জাতীয় দলের এই উইঙ্গার প্রথমার্ধেই জোড়া গোল করেন। বিরতির পর ভিয়ারিয়ালের হয়ে একটি গোল শোধ দেন পাপে গুয়ে। তবে ম্যাচের শেষ দিকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল। যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি করেন রবার্তো লেভানডভস্কি।

 

এই জয়ে লা লিগার শীর্ষে ওঠার লড়াইয়ে চার পয়েন্টের ব্যবধান তৈরি করেছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ সোমবার গেটাফের মুখোমুখি হবে। আর তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়াল এখন শীর্ষ দলটির চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে।

 

ম্যাচ শেষে ইয়ামাল বলেন, মিশ্র অনুভূতি ছিল। আমি নিজেকে নিয়ে ভালো অনুভব করছিলাম না, সঙ্গে গ্রোইনের চোটও ছিল। আমি আনন্দ নিয়ে খেলতে পারছিলাম না, সেটা মাঠেও এর আগে বোঝা গেছে। প্রায় এক সপ্তাহ ধরে আমি অনেক ভালো অনুভব করছি। অনেক দিন পর খেলতে গিয়ে হাসতে পারছি। এখন আমি সুখী, খেলতে পেরে খুবই আনন্দিত।
                                                                           
ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন