জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণেই র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। মঙ্গলবার (২৬ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
হামলার পর ‘ইয়াসিন বাহিনী কি র্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠল?’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক দৃঢ়তার সঙ্গে বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি কখনোই র্যাবকে ছাড়িয়ে যেতে পারবে না।
আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে তিনি জানান, ঈদে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করে যাচ্ছে। গরুর হাট থেকে শুরু করে মহাসড়ক পর্যন্ত সবখানেই র্যাবের তীক্ষ্ণ নজরদারি রয়েছে। এর আগে তিনি জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।
ডিবিসি/এফএইচআর