আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় নিহত ২, প্রাণহানি বাড়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের মধ্যাঞ্চলীয় শহর মারিবে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলায় অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হতাহতের এই পরিসংখ্যান একেবারে প্রাথমিক পর্যায়ের, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

এর আগে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, মারিব শহরকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছিল।

 

তবে ইয়েমেনের সেনাবাহিনী সফলভাবে একাধিক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়। ড্রোন প্রতিহত করার সময় ওই এলাকায় বেশ কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের খবরও পাওয়া গিয়েছিল।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন