বাংলাদেশ

ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রা নির্বিঘ্ন করতে আজ পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার (৭ মার্চ) বিক্রি হচ্ছে ১৭ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট। বরাবরের মতো যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

আজ (৭ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের টিকিটপ্রত্যাশীদের জন্য দুপুর ২টা থেকে টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবং কালোবাজারি রোধে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, একজন যাত্রী সর্বোচ্চ একবারের প্রচেষ্টায় চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই অগ্রিম টিকিট ফেরতের কোনো সুযোগ থাকছে না।

 

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে। এছাড়া আসন পূর্ণ হয়ে যাওয়ার পর যাত্রীদের ব্যাপক চাহিদার কথা বিবেচনা করে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন