বাংলাদেশ, জাতীয়

ঈদযাত্রায় নৌপথে কোনো বাড়তি ভাড়া আদায় হবে না: নৌমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। তিনি স্পষ্ট করে জানান, পরিবহন সেক্টরের কোথাও ভাড়া বৃদ্ধি করা হবে না এবং কেউ যদি নিয়মের বাইরে বাড়তি ভাড়া আদায় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পথে কোনো ধরনের চাঁদাবাজির তথ্য পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

 

নৌপথের নিরাপত্তার পাশাপাশি শীতলক্ষ্যা নদীর দূষণ রোধ এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন দ্রুত চালুর বিষয়েও এদিন আশ্বাস প্রদান করেন শেখ রবিউল আলম। এছাড়া নির্ধারিত সময়ে পণ্য খালাস না করার অভিযোগে একটি লাইটার জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন