আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হয়েছে। এর আগে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।
আজ থেকে বিক্রি হচ্ছে আগামী ২৩ মার্চের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া ধারাবাহিক সূচি অনুযায়ী ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং সর্বশেষ ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।
যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ডিবিসি/টিবিএ