জাতীয়

ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ষষ্ঠ দিনের ট্রেনের টিকিট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আজ রোববার (৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজকের বরাদ্দ অনুযায়ী যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারছেন। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নিয়মানুযায়ী ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে অনলাইনে কেনা এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য হবে না। এছাড়া যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি শিক্ষার্থী, প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকরা ট্রেন ও মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন।

 

সম্প্রতি রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত ঈদযাত্রা উপলক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এর আগে ৩ থেকে ৭ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে ১৩ থেকে ১৭ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া আগামীকাল ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট। অন্যদিকে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন