বিবিধ

ঈদুল ফিতরে সারা লাইফস্টাইলের বর্ণিল কালেকশন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই মার্চ ২০২৬ ০৪:০১:০৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে তাদের বিশেষ ঈদ কালেকশন ২০২৬।

প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক ট্রেন্ডের এক অপূর্ব সমন্বয় ঘটেছে সারার পোশাকে। পরিবার ও উৎসবের আমেজকে রাঙিয়ে তুলতে এবারের কালেকশনে গুরুত্ব দেওয়া হয়েছে রঙ, আরামদায়ক কাপড় এবং সাশ্রয়ী মূল্যকে।


২০১৮ সালে যাত্রা শুরু করা সারা লাইফস্টাইল ইতিমধ্যে ক্রেতাদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। এবারের ঈদ সংগ্রহে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন।


নারীদের জন্য সারা নিয়ে এসেছে আভিজাত্যপূর্ণ শাড়ি, এথনিক কুর্তি, কাফতান এবং সালোয়ার কামিজ। পুরুষদের জন্য রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি, ওয়েস্টকোট ও ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ফ্যামিলি সেট’ ও ‘মিনি-মি’ কালেকশন, যার মাধ্যমে পরিবারের ছোট-বড় সবাই একই থিমের পোশাকে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারবেন।


উৎসবের দীর্ঘ সময় যেন আরামদায়ক হয়, সেজন্য কটন, লিনেন ও সিল্ক ফ্যাব্রিককে প্রাধান্য দেওয়া হয়েছে। নকশায় মুঘল নান্দনিকতার ছোঁয়াসহ সূক্ষ্ম এমব্রয়ডারি, ট্যাসেল এবং হ্যান্ডস্টিচড কাজের ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে রয়্যাল ব্লু, মস গ্রিনের মতো বোল্ড রঙের পাশাপাশি প্যাস্টেল পিঙ্ক, মিন্ট ও ক্লাসিক ব্ল্যাক-হোয়াইটের আধিক্য দেখা গেছে।


পশ্চিমা ধাঁচের পোশাক প্রেমীদের জন্য সারার সাব-ব্র্যান্ড ‘ঢেউ’ নিয়ে এসেছে এক্সক্লুসিভ টি-শার্ট, গাউন, ডেনিম, নিট শার্ট এবং ফরমাল জুতা। আধুনিক তরুণ প্রজন্মের রুচি মাথায় রেখেই এই কালেকশনটি সাজানো হয়েছে।


বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় মান এবং দামের সামঞ্জস্য বজায় রেখে সারা তাদের সাশ্রয়ী মূল্যনীতি অব্যাহত রেখেছে। শোরুমের পাশাপাশি অনলাইনে কেনাকাটার জন্য রয়েছে বিশেষ সুবিধা। ক্রেতারা ওয়েবসাইট (www.saralifestyle.com) থেকে প্রি-অর্ডার করতে পারবেন। দ্রুত ডেলিভারি, সহজ রিটার্ন পলিসি এবং বিশেষ ছাড়ের সুবিধাও থাকছে অনলাইন কেনাকাটায়।


ঈদের এই আনন্দকে আরও রঙিন করতে আজই ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ সারা লাইফস্টাইল আউটলেটে অথবা ভিজিট করুন তাদের ফেসবুক পেজ (facebook.com/saralifestyle.bd)।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন