অর্থনীতি, রাজধানী

ঈদের আগে খুলছে না বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই মে ২০২০ ০৩:৪৫:১৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের বড় দুই শপিংমল বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ক ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

সরকার আগামী ১০ মে থেকে শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিলেও ঈদের আগে খুলছে না দেশের বড় দুই শপিং মল বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক।

কর্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না বসুন্ধরা শপিং মল। একই আশঙ্কায় ঈদ শপিংয়ে খুলবে না যমুনা ফিউচার পার্কও।

কর্তৃপক্ষ বলছে,  ভিড়ে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে, এই আশঙ্কা থেকেই শপিং মল না খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, ঈদ উপলক্ষ্যে রাজধানীর নিউ মার্কেট খোলা থাকবে কিনা তা জানা যাবে ৯ মে নিউমার্কেট দোকান মালিক সমিতির বৈঠকের পর।

আরও পড়ুন