জাতীয়

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, ২৩ মের ছুটি বাতিল

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। একই প্রজ্ঞাপনে ২৩ মের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৩ মে (শনিবার) অফিসগুলো খোলা থাকবে। ২৪ মে (রবিবার) পবিত্র ঈদুল আজহার আগে শেষ অফিস।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ; পানি; গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ; ফায়ার সার্ভিস; বন্দর কার্যক্রম; পরিচ্ছন্নতা সেবা; টেলিফোন ও ইন্টারনেট; ডাক এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা।

 

এ ছাড়া ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক আলাদা নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। বেসরকারি খাতের সাধারণ ছুটি নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আলাদা নির্দেশনা জারি করবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন