এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনে ক্যামন বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদের দিন পর্যন্ত, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
এই ক্যাম্পেইনের আওতায় মেগা উপহারের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এ ছাড়াও থাকছে টেকনোর ইকোসিস্টেম পণ্যের মধ্যে টিডব্লিউএস ইয়ারবাডস, স্মার্টওয়াচসহ আকর্ষণীয় বিভিন্ন পণ্য জেতার সুযোগ। ক্যাম্পেইনে অংশ নিতে হলে নির্দিষ্ট ক্যামন বা পোভা সিরিজের একটি স্মার্টফোন কিনে ডিভাইসের আইএমইআই (IMEI) নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে এসএমএসের (SMS) মাধ্যমে একটি সহজ ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এই ক্যাম্পেইনে টেকনোর জনপ্রিয় ক্যামন ও পোভা সিরিজের একাধিক স্মার্টফোন অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে টেকনো ক্যামন ৫০, ক্যামন ৫০ আল্ট্রা ৫জি, পোভা কার্ভ ২ ৫জি এবং পোভা স্লিম ৫জি উল্লেখযোগ্য। মূলত ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর চাহিদা মাথায় রেখেই এই স্মার্টফোনগুলো তৈরি করা হয়েছে। ক্যামন সিরিজ এর উন্নত ক্যামেরার জন্য সুপরিচিত, যা দিয়ে ঈদের বিশেষ মুহূর্তগুলো খুব সহজেই সুন্দর ও জীবন্তভাবে ক্যামেরাবন্দী করা যায়। অন্যদিকে, পোভা সিরিজ শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য বেশ সমাদৃত, যা গেম খেলা, বিনোদন বা ভ্রমণের সময়ও নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে।
এআই-নির্ভর গ্লোবাল ইকোসিস্টেম ব্র্যান্ড হিসেবে টেকনো শুধু স্মার্টফোন নয়, বরং তাদের ইকোসিস্টেম পণ্যের মাধ্যমে গ্রাহকদের একটি সমন্বিত প্রযুক্তিগত অভিজ্ঞতা প্রদানেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে, আকর্ষণীয় মেগা উপহার, ক্যাশব্যাক এবং বিভিন্ন পণ্যের সমন্বয়ে সাজানো এই ঈদুল আজহা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের উৎসবে বাড়তি আনন্দ যোগ করতে টেকনো প্রতিশ্রুতিবদ্ধ।
ডিবিসি/কেএলডি