বিবিধ

ঈদে বাড়ি ফিরতে যে ১১ প্রস্তুতি অবশ্যই নিতে হবে

লাইফস্টাইল ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে এপ্রিল ২০২৩ ১২:০৭:১৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। ঈদ মানেই ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়া। ঈদ উপলক্ষে কাছের মানুষদের কাছে যাওয়া হয়, আনন্দে কাটানো হয় কয়েকটা দিন।

এই ঈদের আনন্দ যেন বিষাদে রূপান্তরিত না হয়। সেজন্য ঘরে ফেরার আগেই রাস্তাঘাটের জন্য পূর্বপ্রস্তুতি প্রয়োজন। এমনকি  অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে একটু সতর্ক থাকা প্রয়োজন। 

ঈদে বাড়ি ফিরতে রাস্তাঘাটের জন্য যেসব পূর্বপ্রস্তুতি নিবেন-

১. অন্তত সঙ্গে পানি ভর্তি একটি বোতল নিবেন।

২. যেহেতু বাইরে প্রচণ্ড তাপমাত্রা সেক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করতে পারেন। অতিরিক্ত রোদ থেকে বাঁচতে ছাতা সঙ্গে নিতে পারেন।

৩. অব্যশই মাস্ক ব্যবহার করতে হবে কারণ প্রচণ্ড তাপদাহে বাহিরে প্রচুর ধুলাবালি। নাক মুখ দিয়ে ধুলাবালি গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ঈদের আনন্দ বিষাদ হতে পারে।

৪. সাইট ব্যাগ রাখা জরুরি। কারণ এতে আপনি মোবাইল ফোন, রুমাল ও ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন।

৫. অব্যশই দূর পাল্লার পরিবহনে শুকনো খাবার সঙ্গে নিবেন।

৬. যেহেতু চলছে রমজান মাস সেক্ষেত্রে ইফতার সামগ্রী সঙ্গে নিতে পারেন। কারণ যে কোনো দুর্ঘটনার কারণে যানজটে পড়তে পারেন। এক্ষেত্রে রাস্তায় ইফতার করা লাগতে পারে।

৭. যাত্রা পথে সঙ্গে শিশু থাকলে অব্যশই শিশু খাদ্য সঙ্গে নিবেন এবং শিশুর জন্য ডায়াপার ও একাধিক পোশাক এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিবেন।

৮. অবশ্যই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন। অতিরিক্ত নগদ টাকা সঙ্গে রাখবেন না। এক্ষেত্রে মোবাইল ব্যাংকিংসহ ব্যাংকের অন্যান্য সেবা নিতে পারেন।

৯. নিজের নিরাপত্তায় গাড়িতে ঘুমাবেন না ও কারও দেওয়া খাবার খাওয়া থেকে বিরত থাকবেন।

১০. মোবাইলে সম্পূর্ণ চার্জ নিয়ে বের হতে হবে। এছাড়া ফোনে চার্জ দেওয়ার জন্য সঙ্গে পাওয়ার ব্যাংক নিতে পারেন।

১১. যে-কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করবেন।


ডিবিসি/ এমএলএন

আরও পড়ুন