বাংলাদেশ

ঈদ যাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি আজ থেকে

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের রেলযাত্রাকে নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের আন্তনগর ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। গত মঙ্গলবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রয় প্রক্রিয়ায় আজই নির্ধারিত শেষ দিন। এর আগে পর্যায়ক্রমে ১৩ থেকে ১৮ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে রেল ভবন সূত্রে জানা গেছে।

 

টিকিট কেনার ক্ষেত্রে রেলওয়ে কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে। একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং একসাথে সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম কেনা এই টিকিট ফেরত বা রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না। এদিকে সাধারণ যাত্রীদের বিশেষ অনুরোধের কথা বিবেচনায় রেখে আসনবিহীন ভ্রমণের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে রেলওয়ে। সেই অনুযায়ী, যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের সুযোগ পাবেন যাত্রীরা।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন