জেলার সংবাদ

ঈশ্বরদীতে চুরির সময় গণপিটুনিতে চোরের মৃত্যু, চোরের অস্ত্রের আঘাতে আহত ৩

স্টাফ রিপোর্টার, পাবনা

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাবনার ঈশ্বরদীতে চুরির সময় গণপিটুনিতে সুমন মণ্ডল নামে এক চোরের মৃত্যু হয়েছে। এর আগে ওই চোরের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হন। আজ (০৩ আগস্ট) ভোরে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মণ্ডল ওই এলাকার বয়েন মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন- একই এলাকার হাবিবুল মণ্ডল এবং তাঁর দুই ছেলে শাকিল ও সাহান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (০৩ আগস্ট) ভোর চারটার দিকে হাবিবুল মণ্ডলের দোকানে চুরি করতে আসে সুমন। এ সময় হাবিবুল মণ্ডল টের পেয়ে গেলে সুমন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় হাবিবের দুই ছেলে ছুটে এলে তাঁদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে তাঁদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই চোরকে গণপিটুনি দেয়।

 

একপর্যায়ে দড়ি দিয়ে চোরকে বেঁধে রাখা হলে সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 

ডিবিসি/ এসভিএন

আরও পড়ুন