পাবনার ঈশ্বরদীতে সাংবাদিকদের সংগঠন ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল মান্নান টিপুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।
কমিটির অন্য সদস্যরা হলেন- মোস্তাক আহমেদ কিরণ, এস এম রাজা, এস এম ফজলুর রহমান, আলহাজ্ব সুমন খান, খোদকার মাহবুবুল দুলু, সেলিম সরদার, মো. মহিউদ্দিন ইসলাম, ওহেদুজ্জামান টিপু, জাহাঙ্গীর হোসেন, ওয়াহেদ আলী টিটু, শহিদুল্লাহ খান ও শেখ মেহেদী হাসান।
এদিকে নতুন এই আহ্বায়ক কমিটির দিকে তাকিয়ে রয়েছেন তরুণ প্রজন্মের সাংবাদিকরা। তারা মনে করছেন, ঈশ্বরদী প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে এবং মফস্বল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ডিবিসি/আরএসএল