খেলাধুলা, ফুটবল

ঈশ্বরের কাছ থেকে আমি দুহাত ভরে পেয়েছি: মেসি

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘ফুটবল ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন-উভয় ক্ষেত্রেই আমি ঈশ্বরের কাছ থেকে দুহাত ভরে পেয়েছি। এখন আমার একমাত্র প্রার্থনা হলো সুস্বাস্থ্য বজায় রাখা এবং যতদিন সম্ভব খেলাটা উপভোগ করা।’-৩৯তম জন্মদিনে পা দিয়ে এভাবেই সৃষ্টিকর্তার প্রতি নিজের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

২০২৬ বিশ্বকাপে মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের মাঝেই কানসাস সিটিতে দলের ক্যাম্পে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করার ঠিক পরদিনই বুধবার দলের হোটেলে সতীর্থদের সাথে এই আনন্দ ভাগ করে নেন তিনি।

 

কোনো জাঁকজমক বা রাজকীয় আয়োজন ছাড়াই পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয় অত্যন্ত অনাড়ম্বর ও পারিবারিক আবহে। এই উদযাপনে যোগ হয়েছিল ভিন্ন এক মাত্রা, কারণ আর্জেন্টিনা দলের প্রধান রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াস এবং গ্রিল মাস্টার ডিয়েগো ইয়াকোভোনের জন্মদিনও ছিল একই দিনে। নিজের বিশেষ দিনে এই দুই নেপথ্য কারিগরের সাথেও কেক কাটার আনন্দ ভাগ করে নেন মেসি।

 

আর্জেন্টাইন গণমাধ্যম ‘ওলে’-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি যখন নিজের সুস্বাস্থ্য ও ফুটবল উপভোগের প্রার্থনা করছিলেন, তখন দলের ভেতরেও তাঁকে নিয়ে চলছে অন্য রকম প্রস্তুতি। 

 

সতীর্থ রদ্রিগো ডি পল জানিয়েছেন, অধিনায়কের জন্য বিশেষ একটি সারপ্রাইজ প্রস্তুত করে রেখেছেন তাঁরা। ধারণা করা হচ্ছে, আগামী ম্যাচেই গ্যালারিভর্তি সমর্থকেরা মেসিকে জন্মদিনের এক স্মরণীয় শুভেচ্ছা জানাতে পারেন।

 

বিশ্বকাপের মতো বড় মঞ্চে বারবার মেসির এই জন্মদিন উদযাপন আর্জেন্টিনা শিবিরের ভেতরের পরিবেশকে আরও আবেগঘন ও প্রাণবন্ত করে তুলেছে, যা দলীয় ঐক্য ও উদ্দীপনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন