জেলার সংবাদ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৭ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা ভারী বর্ষণে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজনসহ সাতজনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছে।

রবিবার (৬ জুলাই) মধ্যরাতের পর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক এবং বালুখাল ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উখিয়া স্টেশনের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

 

নিহতরা হল, উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমাইরা বেগম (৩৯) ও মোহাম্মদ আনোস (৩)। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর ৪ জন এবং আহত ৩ জনের পরিচয় নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা।

 

স্থানীয়দের বরাতে ডলার ত্রিপুরা বলেন, রোববার পুরো দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। রাতে তা টানা ভারী বর্ষণে রূপ নেয়। মধ্যরাতে টানা ভারী বর্ষণের এক পর্যায়ে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে পাহাড়ের খাদের নিচে বসবাসকারি কামাল হোসাইনের বসত ঘরে মাটি ধ্বসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা একই পরিবারের ৬ জন মাটি চাপা পড়ে।

 

স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই স্থানীয়রা এক শিশুকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার তৎপরতা চালিয়ে আরও ২ জনকে মৃত এবং ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

এদিকে, রবিবার মধ্যরাতের পর উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

 

তিনি বলেন, মধ্যরাতে বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। এতে মাটি চাপায় ৪ জনের মৃত্যু হয়েছে। খবরটি শোনার পর ঘটনাস্থলেই পৌঁছার আগেই স্থানীয় এই চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন