দেশের উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন।
ইউজিসি সূত্র জানায়, দেশের উচ্চ শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তরের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।
‘ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি’ শীর্ষক কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেবেন।
ডিবিসি/ এইচএপি