আন্তর্জাতিক, ভারত

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, 'সুখোই-৩০ এমকেআই' মডেলের ওই যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে নিখোঁজ বিমানটির সন্ধানে জোর তল্লাশি অভিযান চলছে।

ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানটি আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিট পর্যন্ত রাডারের সঙ্গে এর সর্বশেষ যোগাযোগ ছিল। এরপর থেকেই সেটি নিখোঁজ রয়েছে। বিমানটির অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।

 

প্রসঙ্গত, রাশিয়ার তৈরি 'সুখোই এসইউ-৩০' একটি অত্যাধুনিক ও বিশেষভাবে কাস্টমাইজ করা যুদ্ধবিমান, যা প্রথম ১৯৮০-এর দশকে তৈরি করা হয়। এই যুদ্ধবিমানটিকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এসইউ-৩০ এমকেআই মডেলের একাধিক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস
 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন