আন্তর্জাতিক, এশিয়া

উত্তর ইসরায়েলে জোড়া রকেট হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার পাল্টা জবাবে উত্তর ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির পক্ষ থেকে দেওয়া পৃথক দুটি বিবৃতিতে জানানো হয়েছে।

গোষ্ঠীটির যোদ্ধারা আজ শুক্রবার (৬ মার্চ) উত্তর ইসরায়েলের মালকিয়া এবং রামোট নাফতালি এলাকা লক্ষ্য করে শক্তিশালী রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে।

 

হিজবুল্লাহর দেওয়া তথ্যমতে, প্রথম হামলাটি স্থানীয় সময় সকাল ৯:০০ টায় (০৭:০০ GMT) মালকিয়া এলাকায় আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর, দুপুর ২:০০ টায় (১২:০০ GMT) রামোট নাফতালি লক্ষ্য করে দ্বিতীয় দফা রকেট হামলা চালানো হয়। 

 

লেবাননের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে গোষ্ঠীটি স্পষ্টভাবে উল্লেখ করেছে।

 

তথ্যসূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন