দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে অন্তত সাতটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে মাঠপর্যায়ে কর্মরত সংবাদদাতারা জানিয়েছেন।
ইসরায়েলের 'হোম ফ্রন্ট কমান্ড' জানিয়েছে, রকেট ছোঁড়ার পরপরই উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর এবং পশ্চিম গ্যালিলির বিভিন্ন অংশে সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ডিবিসি/কেএলডি