আন্তর্জাতিক

উদ্ধার হওয়া শত শত মরদেহের পরিচয় শনাক্ত করা অসম্ভব: নেপালের স্থানীয় প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় উদ্ধার হওয়া শত শত মরদেহের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জেলা কর্মকর্তারা। চিতওয়ান জেলাটিতে উদ্ধার হওয়া ২৩৩টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৪টির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

চিতওয়ান জেলা প্রশাসন কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও নদীর তীর থেকে উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষগুলো মারাত্মকভাবে পচে যাওয়ায় সেগুলো আর স্বাভাবিকভাবে চেনার উপায় নেই।

 

কর্মকর্তারা জানান, পরিচয় না মেলা বাকি ২২৯টি মরদেহ বর্তমানে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও হোল্ডিং সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের লক্ষ্যে ডিএনএ নমুনা সংগ্রহ ও লিপিবদ্ধ করার কাজ চলছে।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন