বাংলাদেশ, রাজনীতি

উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১০ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করে জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করার পরিকল্পনা রয়েছে এবং এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে চলতে থাকবে।

 

এর আগে গত ২৯ মার্চ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। সে সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। একই সাথে ঢাকা উত্তর, কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় এবার তৃণমূল পর্যায়ের নির্বাচনের জন্য এই প্রার্থী তালিকা ঘোষণা করল দলটি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন