উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে শিক্ষক সংগঠন সাদা দলের ৯ জন পদত্যাগ করেছেন।
তাদের মধ্যে ৫ জন শিক্ষক ও ৪ জন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বিক্ষোভকারীরা শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা উপাচার্যের দ্রুত অপসারণ দাবি করেন।
তবে শিক্ষকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য প্রফেসর ড. আলিমুল ইসলাম।
ডিবিসি/এসডব্লিউএন