বিবিধ

এআই দিয়ে তৈরিকৃত ছবি নিয়ে উদ্ভুত বির্তক প্রসঙ্গে ব্যাখ্যা প্রদান ও দু:খ প্রকাশ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডিবিসি নিউজের ফেসবুক পেজে ‘বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। গত শুক্রবার (১৫ মে) প্রকাশিত ওই ফটোকার্ডটি এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি ব্যবহার করা হয়।

ছবিটিতে দেখা যায়, মৎস্য ব্যবসায়ীকে চাকু দিয়ে আঘাতকারী ব্যক্তির মাথায় একটি টুপি পরা রয়েছে। সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবেই আক্রমণকারীর মাথায় টুপি পরা অবস্থায় রেখেই ফটোকার্ডটি পোস্ট করা হয় এবং নজরে আসার সাথে সাথেই টুপি পরিহিত ছবিটি সরিয়ে ফেলা হয়।

 

এই ঘটনার প্রেক্ষিতে ১৫/০৫/২৬ ইং তারিখ রাতেই এর বিশদ তদন্ত করা হয়। সেখানে কার্ড তৈরির সময় প্রম্পটে কোনো প্রকার ইসলাম বিদ্বেষী অথবা টুপি পরিহিত থাকা প্রম্পটিং না থাকা সত্বেও গুগলের জেমিনি এআই প্রো একচোখা নীতি অবলম্বন করে টুপি পরিহিত ছবি প্রদান করে, যার যথাযথ প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে।

 

তবে ছবিটি যথাযথ মূল্যায়ন ছাড়া পাবলিশ হওয়ার কারণে আপামর ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত লেগেছে বলে আমরা মনে করি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিবিসি নিউজ কর্তৃপক্ষ। উদ্ভুত এই ঘটনার প্রেক্ষিতে জেমিনি এআই প্রো দিয়ে কোনো ধরণের এআই ছবি ডিবিসি নিউজের সংবাদে আর ব্যবহার না করার এবং ভবিষ্যতে আরো বেশি দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করার অঙ্গীকার করছে। এছাড়া ঘটনায় জড়িত সংবাদকর্মীর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন