রাজধানীতে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায় গত এক সপ্তাহে ৩০০ এর বেশি মামলা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
এসময় কমিশনার বলেন, ঢাকা মহানগরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্রসিং বা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। যার বিরুদ্ধে মামলা হবে, সে নিজেই ভিডিওতে তার অপরাধ দেখতে পারবেন। এটি শাস্তি নয়, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, আপাতত আটটি পয়েন্টে ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে। প্রায় ৩০টি পয়েন্টে এই সেবা চালু করা হবে বলেও জানান কমিশনার। পাশাপাশি এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিবিসি/ এইচএপি