খেলাধুলা, ফুটবল

এই দলই স্প্যানিশ ফুটবলের গর্ব: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বকাপ জয়ের পর আবেগাপ্লুত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেছেন, এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে তিনি ভীষণ গর্বিত। তার ভাষায়, এই দল শুধু প্রতিভাবান খেলোয়াড়দের সমষ্টিই নয়, বরং একটি পরিবার, যারা নিজেদের ফুটবল দর্শনের প্রতি অনুগত থেকে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

দে লা ফুয়েন্তে বলেন, আমি ঠিক কী অনুভব করছি, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু বলতে পারি, এই পথচলার সব কষ্টই সার্থক হয়েছে। এই যাত্রার অংশ হতে পারাটা আমার জন্য বড় সম্মানের।


তিনি জানান, ম্যাচ শেষে খেলোয়াড়রা তাকে বলেছে, কোচ, আমরা সব শিরোপাই জিতেছি। কোচের মতে, এই প্রজন্ম শুধু স্প্যানিশ ফুটবল নয়, দেশের তরুণদের জন্যও অনুকরণীয়। তিনি বলেন, আমরা একসঙ্গে থাকলেই সবচেয়ে শক্তিশালী।


ফাইনাল নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, স্পেন অবশ্যই নির্ধারিত সময়েই ম্যাচ জিততে চেয়েছিল। কিন্তু এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত সেভে তা সম্ভব হয়নি। শেষ দিকে প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হলেও জয় পেতে কঠিন লড়াই করতে হয়েছে।


স্প্যানিশ কোচের ভাষায়, আমরা গোলের জন্য বারবার চেষ্টা করেছি। বিশ্বকাপ ফাইনালে কষ্ট করতেই হয়। আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ছিলাম।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন