দুদিন আগেই কেউ নামাজ পড়তে চাইলে তাকে বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। এবার খোদ সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলেন তিনি। দিলীপ ঘোষ বলেন, দেশের আইন ও সংবিধান না মানলে মমতার বাংলাদেশে চলে যাওয়া উচিত।
বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী বদল করা হয়। দীর্ঘ ২০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও হিসেবে কর্মরত ছিলেন স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী। বুধবার সন্ধ্যায় প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের সেই দায়িত্ব থেকে সরিয়ে নতুন তিনজনকে পিএসও হিসেবে নিয়োগ করা হয়। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই তিন নতুন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে ডিউটিতে যোগ দিতে দেননি। তার বদলে তিনি নিজস্ব বেসরকারি নিরাপত্তা রক্ষী রেখেছেন।
এদিন বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এ সময় মুখ্যমন্ত্রীর পিএসও বদল প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে সরকার একসময় দু’জন নিরাপত্তা রক্ষী দিয়েছিল, আমি তো চয়েস (পছন্দ) করিনি। সরকার দিয়েছিল, তারা থাকতেন। তাহলে উনি কেন চয়েস করবেন?
এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, উনি যখন পুরোদমে প্রশাসনিক কাজ সামলেছেন, তখন উনি নিজেই এগুলো সঞ্চালনা করেছেন- কাকে কোথায় পাঠাবেন! ছয় মাস পর পর চেঞ্জ (বদল) করে দিতেন। ওনার এলাকার থানা কালীঘাটে কোনোদিন ওসি বদল হয়নি, এয়ারপোর্ট থানাতেও কোনোদিন ওসি বদল হয়নি। এখন যিনি সরকারে আছেন, এটা দেখার অধিকার তার আছে। বর্তমান সরকার সেটাই করছে। তাহলে উনি তা মানবেন না কেন? উনি সংবিধান মানবেন না, সরকার মানবেন না! তাহলে এই দেশে আছেন কেন, চলে যান বাংলাদেশে।
ডিবিসি/এসএফএল