রাজনীতি

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত করার নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের মানুষের হারানো অধিকার ফিরে পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ঠাকুরগাঁও ও নীলফামারীতে অনুষ্ঠিত পৃথক নির্বাচনি জনসভায় তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, বরং এটি দেশ পুনর্গঠনের একটি সুবর্ণ সুযোগ।

ঠাকুরগাঁও জেলা স্কুল ময়দানে এবং পরবর্তীতে নীলফামারীর জনসভায় বিশাল জনসমুদ্রে ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান। তিনি ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণআন্দোলনের চেতনা ধারণ করে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক রহমান স্পষ্টভাবে জানান, দল-মত বা ধর্মের ভিত্তিতে নয়, বরং যোগ্যতার ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, কারো বিরুদ্ধে সমালোচনা করে জনগণের কোনো লাভ হবে না, জনগণই সকল ক্ষমতার প্রকৃত মালিক।

 

ভাষণে তিনি উত্তরাঞ্চলের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নসহ নানা প্রতিশ্রুতি দেন। তিনি বিএনপি মনোনীত প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার কাজে শরিক হওয়ার আহ্বান জানান।


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন