আন্তর্জাতিক, ভারত

এই প্রথম ভারতের তৈরি যুদ্ধবিমান 'তেজাস' বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মার্চ ২০২৪ ১০:৩৬:৪১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের বিমান বাহিনীর একটি লাইট তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার (১২ই মার্চ)। মূলত রাজস্থানের জয়সলমিরে রুটিন মাফিক প্রশিক্ষণ চলাকালীন সময় আকাশেই বিধ্বস্ত হয় ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি (এইচএএল) তেজাস লাইট কমব্যাট এয়ারক্রাফট। আর তেজাস যুদ্ধবিমানের এটিই হচ্ছে প্রথম বিধ্বস্ত রেকর্ড।

বিমান উড্ডয়নরত অবস্থায় কারিগরি ত্রুটি ধরা পড়লে বিমানে থাকা দুইজন পাইলট নিজেকে নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। তবে যুদ্ধবিমানটি আকাশেই ধ্বংস হয়ে যায়। আসলে মঙ্গলবার ভারতের রাজস্থানের জয়সলমিরের জন বসতি এলাকায় তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত করলে তাতে ভয়াবহ আগুন লেগে যায় এবং ওই এলাকায় বিধ্বস্ত হয়।

 

তবে বিমানে থাকা একজন পাইলট নিজেকে ইজেক্ট করে নিরাপদে বেড়িয়ে আসতে সক্ষম হলেও অপর পাইলটের প্যারাসুট সঠিক সময়ে না খোলার কারণে তিনি অনেকটাই আঘাতপ্রাপ্ত হন। তবে এখনো পর্যন্ত তিনি কতটুকু গুরুতর আহত হয়েছেন তা জানা সম্ভব হয়নি।

 

তেজাস যুদ্ধবিমান গত ২০১৫ সালে সার্ভিসে আসলেও এই প্রথম একটি তেজাস যুদ্ধবিমান কারিগরি ত্রুটিজনিত কারণে আকাশে ধ্বংস হলো। এর আগে কিন্তু এই জাতীয় যুদ্ধবিমানের কোন ক্রাসিং রেকর্ড নেই। তবে ভারতের এই যুদ্ধবিমানটিকে সর্বোচ্চ প্রযুক্তির সমন্বয়ে তৈরির চেষ্টা করে গেলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ডেডিকেটেড এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানের পর্যায়ের পৌঁছে গেছে তা কিন্তু মোটেও নয়। বর্তমানে ভারতের বিমান বাহিনীতে মোট ৩২টি নিজস্ব প্রযুক্তির তৈরি ৪+ প্রজন্মের "তেজাস" এমকে-১ সিরিজের লাইট কমব্যাট এয়ারক্রাফট সার্ভিসে রয়েছে।

 

গত ২০০০ সাল থেকে চলতি ২০২৪ সালের ১২ই মার্চ পর্যন্ত মোট প্রায় তিন শতাধিকের কাছাকাছি যুদ্ধবিমান, হেলিকপ্টার, সামরিক পরিবহণ ও প্রশিক্ষণ বিমান নন কমব্যাট মিশনে ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই যুদ্ধবিমান দুর্ঘটনায় সবচেয়ে বেশি সংখ্যক প্রায় ৮৪টি মিগ-২১ যুদ্ধবিমান ধ্বংস হয়। তার পাশাপাশি প্রায় চার শতাধিকের উপর চৌকস সামরিক অফিসার ও বৈমানিকের মৃত্যু ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবেই থেকে যাচ্ছে।

 

তবে ভারতের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে গত ২০২১ সালের ৮ই ডিসেম্বর। সে সময় ভারতের সামরিক বাহিনীর সম্মানিত প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রীকে বহনকারী বিমান বাহিনীর একটি এমআই-১৭ ভি-৫ সিরিজের সামরিক পরিবহণ হেলিকপ্টার তামিলনাড়ুর নীলগিরি জেলায় বিধ্বস্ত করলে হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনই অত্যন্ত দুঃখজনক ভাবে মৃত্যুবরণ করেন।

 

তাছাড়া গত ২০২৩ সালের ২৮শে জানুয়ারি ভারতের বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ধ্বংস হলে এয়ার কমব্যাট ক্যাপাবিলিটি নিয়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়ে যায়। তবে এটা ঠিক যে, বিগত এক দশকের মধ্যে গত ২০২৩ সাল থেকে ভারতের যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হার ও প্রবণতা অনেকটাই কমে এসেছে।

 

লেখক: সিরাজুর রহমান, সহকারী শিক্ষক ও লেখক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।

আরও পড়ুন