আন্তর্জাতিক

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই: ইসমাইল বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বর্তমানে তারা তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মনোনিবেশ করেছে বলে জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করলেই কেবল ইরান নিজের প্রতিশ্রুতিগুলো পালন করবে।

 

বাঘাই বলেন, আমাদের প্রতিশ্রুতিগুলো কেবল ততদিনই কার্যকর থাকবে, যতদিন অপর পক্ষ তাদের অঙ্গীকারগুলো পূরণ করবে।’

 

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র অস্থায়ী চুক্তির নিজেদের অংশের শর্ত মানতে ব্যর্থ হওয়ার পর ইরানও সমঝোতা স্মারকের (MoU) অধীনে থাকা তাদের প্রতিশ্রুতিগুলো থেকে সরে এসেছে।

 

তিনি বলেন, ‘অপর পক্ষ তাদের বাধ্যবাধকতা লঙ্ঘন করার পর, আমরাও সেসব ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে বিরত থেকেছি, যেখানে তা পালন করার কথা ছিল।’

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন