খেলাধুলা, ফুটবল, কিডজ জোন

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের ড্র

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ৯ই নভেম্বর ২০১৯ ০৭:৫১:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জর্ডানকে রুখে দিয়েছে বাংলাদেশ।

ম্যাচ ১-১ গোলে ড্র করেছে ১৯ না পেরোনো লাল সবুজের কিশোররা।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দলই।  আক্রমণ শানালেও প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত গোল করতে ব্যর্থ হয়েছে উভয় দলের আক্রমণ ভাগের ফুটবলাররা।

ফার্স্ট হাফের শেষ মুহুর্তে পেনাল্টি থেকে গোল পায় জর্ডান।  ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।  বিরতির পর ৭৬ মিনিটে বাংলাদেশকে সমতা এনে দেন ইয়াসিন।  দুর্দান্ত হেডে জর্ডানের জালে বল জড়ান তিনি।

শেষ পর্যন্ত আর কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু দল।

১০ নভেম্বর ভুটানের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের যুবারা।

আরও পড়ুন