জাতীয়

একই বিমানে মরিশাস যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিবিসি বাংলা

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দু’দিনের দ্বিপাক্ষিক সফরে মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছাবেন। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে দুই নেতা একই বিমানে চেপে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মরিশাসের উদ্দেশে রওনা হবেন।

মাত্র দু-তিন মাস আগেও ঢাকা ও দিল্লির সম্পর্কে যে রীতিমতো অস্বস্তি ও শীতলতা বিরাজ করছিল। একান্তে সময় কাটানোর এই সুযোগ ও যৌথ যাত্রার সিদ্ধান্তই প্রমাণ করে উভয় দেশই তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে ঝালিয়ে নিতে বা 'রিক্যালিব্রেট' করতে চাইছে।
 

বিবিসি জানতে পেরেছে, ৯ এপ্রিল সকাল আটটায় এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক বিমানে তারা একসঙ্গে যাত্রা করবেন। একটানা সাত-আট ঘণ্টার দীর্ঘ এ বিমান সফরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্ত আলাপচারিতার বিস্তর সুযোগ থাকবে। ইতোমধ্যে দুই দেশের কর্মকর্তারাই যৌথ যাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দিল্লি সফর শেষে সরাসরি মরিশাসে পৌঁছে তারা নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’-এ যোগ দেবেন, যেখানে ড. খলিলুর রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লির শীর্ষস্থানীয় থিংকট্যাঙ্ক 'ইন্ডিয়া ফাউন্ডেশন'। উল্লেখযোগ্য বিষয় হলো, ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। 

 

ফলে দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের পর মরিশাসের আন্তর্জাতিক আবহেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে খোলামেলা আলোচনার আরও সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন