আন্তর্জাতিক

একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর জানিয়েছেন, মলদোভা থেকে অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানটি একটি ড্রোনের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। মূলত নরওয়ের রাজা পঞ্চম হেরাল্ডের শেষকৃত্যে যোগ দিতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তিনি অসলোতে পৌঁছান।

মলদোভা সরকারও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানায়, মঙ্গলবার উড্ডয়নের আগে একটি রাশিয়ান ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করলে সতর্কতা হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। এরপর ড্রোনটি মলদোভার ভূখণ্ডে ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই কেবল জেলেনস্কির বিমানকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।


অসলো সফরে জেলেনস্কি নরওয়ের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং ইউরোপীয় অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা 'ফ্রেয়া' (FREYJA) নিয়ে প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। ইউরোপের আকাশ সুরক্ষিত রাখাকে একটি যৌথ দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি এই উদ্যোগের দ্রুত বাস্তবসম্মত ফলাফল দেখার আশা ব্যক্ত করেন এবং নরওয়েসহ অন্যান্য অংশীদারদের ধন্যবাদ জানান।


অন্যদিকে, এই সফরের মাঝেই বুধবার ইউক্রেন-মলদোভা সীমান্ত এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন