সব ধরনের একতরফা খবরদারি এবং ইতিহাসকে পেছনের দিকে নিয়ে যাওয়ার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে চীন ও রাশিয়ার অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবার (২০ মে) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি শি জিনপিং, এমনকি নির্দিষ্ট করে কোনো দেশের নামও তিনি উল্লেখ করেননি।
সূত্র: রয়টার্স
ডিবিসি/কেএলডি