দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে মারা যাওয়া শিশুদের মধ্যে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১৩ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৬৪৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮৪ হাজার ৮৯৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে মোট ১০ হাজার ২৪৮ জনের ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৯ হাজার ৬০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ৮৫২ জন।
ডিবিসি/টিবিএ