আন্তর্জাতিক, আমেরিকা

একাই একশ ট্রাম্প, এক হাতেই বিশ্বের ৬টি বড় যুদ্ধ থামানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার নেতৃত্বের কারণেই বিশ্ব বর্তমানে একাধিক বড় ধরনের যুদ্ধ থেকে মুক্ত রয়েছে। তিনি বলেন, তিনি ক্ষমতায় না থাকলে এই মুহূর্তে বিশ্বে অন্তত ছয়টি বড় যুদ্ধ চলমান থাকত।

প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলের অধীনে বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার কৃতিত্ব দাবি করে এই মন্তব্য করেন। নিজের স্বভাবসুলভ আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, "যদি আমি এখানে না থাকতাম, এই মুহূর্তে বিশ্বে আপনাদের ছয়টি বড় যুদ্ধ দেখতে হতো।"

 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের সময় তিনি বাণিজ্য আলোচনা বন্ধের হুমকি দিয়ে উভয় দেশকে যুদ্ধবিরতিতে বাধ্য করেন।

 

তিনি আরও বলেন, সার্বিয়া-কসোভো এবং রুয়ান্ডা-কঙ্গোর মধ্যকার উত্তেজনা কমাতে তার প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি আমরা। 

 

তথ্যসূত্র সিবিএনসি-টিভি১৮

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন