জাতীয়

একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মিলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে মার্চ ২০২৬ ০৬:২০:৪৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারেই অনন্য এবং অন্য কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে এর তুলনা চলে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

তিনি স্পষ্টভাবে জানান, কারো অবদান বা বিজয়কে অস্বীকার করার বা কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তবে সবার আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এরপর পর্যায়ক্রমে পঁচাত্তর, ঊনআশি, নব্বই কিংবা চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ আসবে। সংবিধানের প্রস্তাবনায় যারা একাত্তর ও চব্বিশকে একসঙ্গে যুক্ত করার কথা বলেছেন, তাদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধই হলো এই জাতির সবচেয়ে বড় এবং গৌরবময় অর্জন, যার সমকক্ষ আর কোনো ইতিহাস হতে পারে না।

 

ফ্যাসিবাদী সরকারের পতন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক যে আন্দোলন হয়েছে, তা মূলত জনদাবির মুখে একটি স্বৈরাচার পতন আন্দোলন। এর মাধ্যমে কেবল স্বৈরাচারের পতন ঘটেছে, নতুন করে কোনো রাষ্ট্রের জন্ম হয়নি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেকোনো মূল্যে রক্ষা করার ওপর তিনি জোর দেন। দেশে যেন আর কখনো কোনো স্বৈরাচারের উৎপত্তি বা পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সংসদে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে গণতান্ত্রিক সংস্কৃতি লালনের মাধ্যমে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন