বাংলাদেশ, জাতীয়

পদত্যাগ করেননি আইজিপি বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক

ডিবিসি নিউজ

রবিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯:০১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদত্যাগ নিয়ে দিনভর নানা গুঞ্জন ও সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও, এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স সূত্র।

সংশ্লিষ্টরা বলছেন, পুলিশের মহাপরিদর্শকের পদত্যাগপত্র সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অনুবিভাগে আসে। এ বিভাগের অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান এনডিসি ডিবিসি নিউজকে জানান, এখন পর্যন্ত তারা আইজিপির পদত্যাগপত্র পাননি। পাশাপাশি এ বিষয়ে মন্ত্রণালয় থেকেও কিছু জানায়নি। 

 

পুলিশ হেডকোয়াটার্স সূত্র জানায়, আইজিপি বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো প্রকার পদত্যাগপত্র জমা দেননি। এছাড়া তিনি ব্যক্তিগতভাবে বা দাপ্তরিকভাবে পদত্যাগের বিষয়ে কাউকে কোনো নিশ্চিত বার্তাও দেননি। এছাড়া আগামাীকাল একটি সভায় তিনি যোগ দিবেন।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে আইজিপির পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। তবে সন্ধ্যার দিকে ডিবিসির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়াটার্সে যোগাযোগ করলে এসব তথ্য উঠে আসে। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করে যে, এখন পর্যন্ত পদত্যাগ করেননি এবং এ ধরনের কোনো ঘোষণাও দেননি। পাশাপাশি আইজিপির দপ্তর থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন