জেলার সংবাদ

এখনো দৃশ্যমান হয়নি পদ্মায় ডুবে যাওয়া বাস, ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসটিকে টেনে তোলার চেষ্টা করা করা হচ্ছে, কিন্তু এখনও বাসটি দৃশ্যমান হয়নি। এদিকে, ঝড়বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যহত হয়েছে।

গণমাধ্যমে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার। তিনি বলেন, বাসটি পানির ৩০ ফুট নীচে আছে। উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে। হামজার সাথে বাসটিকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বাধা এসেছিলো। এখন বাসটিকে টেনে তোলা হচ্ছে। কিন্তু এখনও দৃশ্যমান হয়নি বাসটি। আশা করছি, ২০-৩০ মিনিটের মাঝে দৃশ্যমান হবে বাসটি।

 

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম স্থবির হয়ে আছে। তবে শুরুতে যে ক'জন ভেসে উঠেছিলো, তাদের মধ্য থেকে তিন জনকে হাসপাতালে নেওয়া হলে দু'জন-ই মারা যান।

 

উল্লেখ্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন