বাংলাদেশ

এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালো: ইইউ পর্যবেক্ষক দল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থাকে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল। মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা এই সন্তুষ্টি প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে ইইউ প্রতিনিধিরা জানান, নির্বাচনের আগমুহূর্তে এখন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের কাছে পরিবেশ ভালো মনে হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

তবে নির্বাচনকে সত্যিকারের অর্থে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করে তুলতে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে ইইউ। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় এবং নারী ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন