বিবিধ, লাইফস্টাইল

এটিএম বুথে কার্ড আটকে গেলে যা করবেন

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই জানুয়ারী ২০২৩ ০৫:৪৩:০০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান সময়ে নিরাপদ ও ঝামেলাবিহীন আর্থিক লেনদেনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ক্রেডিট বা ডেবিট কার্ড। তাছাড়া ব্যাংকের লাইনে দাঁড়িয়ে টাকা তোলতে চায় না এ সময়ের বেশিরভাগ মানুষই।

তাই কার্ড দিয়ে এটিএম বুথ থেকে খুব সহজেই টাকা তুলেন। তবে এই কার্ড অনেকসময় আটকে যায়। এটিএম বুথে কার্ড আটকে গেলে ভয় পাবেন না এবং অস্থির হবেন না। বরং মাথা ঠান্ডা রেখে নিচের কাজগুলো করুন। প্রথমে ক্যানসেল বাটন চেপে কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখুন আপনার লেনদেনটি বাতিল হয়েছে কিনা।

বিভিন্ন কারণে এটিএম মেশিনে কার্ড আটকে যেতে পারে। তার মধ্যে অন্যতম হলো বারবার ভুল পিনকোড প্রবেশ করানো, এটিএম কার্ড বেরিয়ে আসার পরও সংগ্রহ না করা, বিদ্যুৎ চলে যাওয়া, মেশিনের যান্ত্রিক সমস্যা এবং ইন্টারনেট কানেকশন চলে যাওয়া।

গুড রিটার্নস ওয়েবসাইটের এক প্রতিবেদনে উঠে এসেছে, এ ধরনের সমস্যায় কী করতে হবে। চলুন দেখে নেই।

এবার বুথে দায়িত্বরত গার্ডকে এটিএম কার্ড আটকে যাবার বিষয়টি জানান এবং তার কাছে থাকা রেজিস্ট্রি খাতায় ঘটনাটি লিপিবদ্ধ করুন।

অধিকাংশ এটিএম মেশিন মাস্টার ও ভিসা কার্ড সমর্থিত হয়ে থাকে। এগুলো ব্যতীত ব্যাংকের অন্য কার্ড এটিএম মেশিন অসমর্থিত হতে পারে। এ ধরনের কার্ড ব্যবহারে সমস্যা সৃষ্টির সম্ভাবনা থাকে।

কোন ব্যাংকের কার্ড, কয়টার সময় ঘটনা ঘটেছে এবং কার্ড আটকানোর সম্ভাব্য কারণ উল্লেখ করুন।

এবার আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিন এবং অভিযোগ জানান। তারা আপনাকে পরবর্তী দিকনির্দেশনা দিবেন।

যদি আপনার ব্যাংকের কাস্টমার কেয়ার না থাকে তাহলে ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে অভিযোগ দিন।

এটিএম ছেড়ে যাওয়ার আগে আরও এক বার যাচাই কর দেখে নিন যে আর্থিক লেনদেনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল হয়েছে কি না।

আপনার কার্ডটি যে ব্যাংকের, বুথটি যদি একই ব্যাংকের হয় তাহলে দ্রুত কার্ড ফিরে পাবেন। তবে বুথটি যদি অন্য ব্যাংকের হয় তাহলে কার্ড ফিরে পেতে সময় লাগবে। সে ক্ষেত্রে চাইলে আটকে যাওয়া কার্ডটি বাতিল করে নতুন একটি কার্ড নিতে পারেন। নতুন কার্ড পেতে ব্যাংকভেদে ৭ থেকে ১৫ দিন সময় লাগবে।

আরও পড়ুন