বাংলাদেশ, জাতীয়

এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এতিম এবং আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধানমন্ত্রী এ ইফতার মাহফিলের আয়োজন করেন।

শনিবার ইফতার শুরুর আগে প্রধানমন্ত্রী আমন্ত্রিত এতিম এবং আলেম ও ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি শিশু এতিম শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন।

 

তারেক রহমান বলেন, এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এ ইফতার মাহফিল একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এ মাহফিল এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দেবে।

 

তিনি বলেন, পবিত্র রামাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত-বরকত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য রামাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ-লোভের মাস হিসেবে বানিয়ে ফেলে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন