রাজধানী

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা ও জাইমা রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর ভাসানটেক এলাকায় এতিম শিশু ও স্থানীয় নারীদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সাহরি সরবরাহের যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ ইফতার মাহফিলে অংশ নেন তারা।

 

অনুষ্ঠানে জাইমা রহমান এতিম শিশুদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে সময় কাটান এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ ও প্রশ্নের কথা শোনেন। একই সঙ্গে ডা. জোবাইদা রহমান ও জাইমা রহমান উপস্থিত বয়োজ্যেষ্ঠ নারীদের সঙ্গেও কুশল বিনিময় করেন। 

 

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে কোনো প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে একই সারিতে বসে ইফতার সম্পন্ন করেন জাইমা ও জোবাইদা রহমান। 

 

পুরো রমজান মাস জুড়ে ওই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন