রাজনীতি

এনসিপির সংবাদ সম্মেলন আজ দুপুরে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সমসাময়িক রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বর্তমান প্রেক্ষাপট ও সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন