রাজনীতি

আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে বিপুল জনসমর্থন পাওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সনদে স্বাক্ষর করবে। এনসিপির মিডিয়া উইং থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

বার্তায় জানানো হয়, আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া প্রতিনিধিদলে নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২৯৯টি আসনে জাতীয় নির্বাচনের সঙ্গেই জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দেশের জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। ইসির তথ্য অনুযায়ী, ২৯৯টি আসনে মোট ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। গণভোটে এই বিজয়ের পরপরই আজ রাজনৈতিক দল হিসেবে সনদে স্বাক্ষর করতে যাচ্ছে এনসিপি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন