জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে পিটার ম্যান্ডেলসনের মিথ্যা কথায় বিশ্বাস করে তাকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক ভাষণে তিনি এপস্টেইনের শিকার হওয়া ভুক্তভোগীদের কাছেও দুঃখ প্রকাশ করেন। স্টারমার অভিযোগ করেন, ম্যান্ডেলসন তার অতীত সম্পর্কের সত্য গোপন করেছিলেন।
এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব থাকা সত্ত্বেও ২০২৪ সালে ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ায় লেবার পার্টির এমপিদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়। এমপিরা এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগের দাবিও তোলেন।
যদিও অভিযোগ রয়েছে, স্টারমার সবকিছু জেনেই তাকে নিয়োগ দিয়েছিলেন। বিতর্কের মুখে গত ২ ফেব্রুয়ারি লেবার পার্টির সদস্যপদ ত্যাগ করেন পিটার ম্যান্ডেলসন।
ডিবিসি/এনএসএফ